শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান (সার্চ) কমিটি। এরই মধ্যে বিশিষ্টজনদের তালিকা তৈরি করে তাদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বেলা ১১টা থেকে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। বৈঠকে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ মুনতাসির মামুন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক, শিক্ষাবিদদের মধ্যে—গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মাকসুদ কামাল।

আরও আমন্ত্রণ পেয়েছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সমকালের প্রকাশক এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এম কে রহমান, মাহমুদ আলী, ফিদা এম কামাল, মুনসুরুল হক চৌধুরীকে ডাকা হচ্ছে।

সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন তালিকায় রয়েছেন।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গঠিত অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

 

সম্পর্কিত খবর