আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মো. ফজলুল হক আর্থিক ক্ষমতাসহ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

সম্পর্কিত খবর