অর্থ উত্তোলন ও পরিবহনে ডি,এম,পির মানি এস্কর্ট সেবা
নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ডি,এম,পি মানি এস্কর্ট সেবা প্রদান করবে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অর্থ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে। এ সময় নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ‘মানি এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি,এম,পি)।
ডি,এম,পির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে। এমতাবস্থায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি,এম,পি) ‘মানি এস্কর্ট’ সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে ‘মানি এস্কর্ট’ সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো। এস্কর্ট সেবা পেতে পুলিশ কন্ট্রোল রুমসহ যোগাযোগের বেশ কিছু নম্বর দিয়েছে ডি,এম,পি।
সেগুলো হলো- ফোন: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯।
মোবাইল: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬।
জাতীয় জরুরি সেবা: ৯৯৯।



