down of head

অর্থবছরের শেষ সময়ে কমেছে রপ্তানি আয়

সদ্য সমাপ্ত মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ১৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। এর ফলে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ০৭ বিলিয়ন ডলারে।

আজ (৫ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, মে মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ২৩ দশমিক ৭৫ শতাংশ কম।

তবে গত জুলাই থেকে মে প্রান্তিকে রপ্তানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩.৯৩ শতাংশ।

রপ্তানিতে এ পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতি ২০২৩–২৪ অর্থবছরের ১১ মাসে আর হয়নি। অর্থবছরের শেষ দিকে এসে বড় ধরনের ধাক্কা খেলো দেশের রপ্তানি খাত।

ইপিবির তথ্য আরও বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রপ্তানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২. ৮৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এন এস।

 

সম্পর্কিত খবর