শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অর্থবছরের চার মাসে শুকনো হলুদ আমদানি কমেছে ৫০%

দেশীয় বাজারে চাহিদা কম থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে আমদানি কমলেও জেলায় হলুদ উৎপাদন বেড়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টবর পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ৫ হাজার ৮৭৪ টন। এসব হলুদের মূল্য ৬৬ কোটি ৫৭ লাখ টাকা। আমদানি থেকে সরকারের রাজস্ব আয় এসেছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে শুকনো হলুদ আমদানি হয়েছিল ১১ হাজার ৬৮১ টন, যার মূল্য ছিল ১৩২ কোটি ৩৮ লাখ টাকা। আমদানীকৃত হলুদ থেকে রাজস্ব আয় হয়েছিল ৬ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে আমদানি প্রায় ৫০ শতাংশ এবং রাজস্ব ৩ কোটি টাকার মতো কমেছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, হলুদ আমদানি করে বছরে উল্লেখযোগ্য হারে সরকারের রাজস্ব আয় হয়। কিন্তু চলতি অর্থবছর শুকনো হলুদ আমদানি কমে যাওয়ায় রাজস্ব আয় কমেছে।

অন্যদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় হলুদ উৎপাদন বেড়েছে। চলতি মৌসুমে ৭০৫ হেক্টর জমিতে কাঁচা হলুদ উৎপাদন হয়েছে ১১ হাজার ২৫০ টন, যা গত মৌসুমের তুলনায় প্রায় ১ হাজার টন বেশি। গত মৌসুমে ৭০০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ১০ হাজার ৫০০ টন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, চলতি মৌসুমে হলুদের উৎপাদন বাড়লেও হলুদ চাষে কৃষকদের আগ্রহ কম। এর কারণ হিসেবে তিনি বলেন, হলুদ উৎপাদনে সময় লাগে বেশি। এ সময়ের মধ্যে অন্য দুটি ফসল উৎপাদন করা যায়।

সম্পর্কিত খবর