শিরোনাম
icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮ icon বাংলাদেশে ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে icon চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ icon দর বৃদ্ধির শীর্ষে ওইমেক্স ইলেকট্রোড icon লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এটলাস বাংলাদেশের বোর্ড সভা ১০ নভেম্বর icon মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১১ নভেম্বর icon খান ব্রাদার্সের বোর্ড সভা ১০ অক্টোবর icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ icon আগামী বছর বাড়ছে বিদ্যুৎ সরবরাহ: প্রধানমন্ত্রী icon সূচকের পতনে চলছে লেনদেন icon ডি-৮ বাণিজ্য বাধা দূর করতে এফটিএ-পিটিএর তাগিদ icon ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত, বিক্ষোভ শ্রমিকরা icon ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লভ্যাংশ ঘোষণা icon মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা icon সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ক্রিকেটার icon বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম icon বিশ্ববাজারে তেলের দামে বড় পতন icon ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন icon বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি
down of head

অবসরের পরও চুক্তিতে ইআরপিএলসির এমডি শরীফ হাসনাত

ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাতকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-৩ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিনা আক্তারের সই করা চিঠিতে বলা হয়েছে, শরীফ হাসনাতের নিয়মিত চাকরি শেষে অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আগামী ২২ আগস্ট অথবা তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের মেয়াদ হবে দুই বছর।
চিঠিতে আরও বলা হয়, নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের অব্যবহিত পূর্ববর্তী মাসে আহরিত সর্বশেষ বেতনের ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তার বেতন-ভাতাদি নির্ধারণ করা হবে।

এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শরীফ হাসনাত।

সম্পর্কিত খবর