শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

কারণ দর্শানোর নোটিশ আইডিআরএর
অপসারণ হতে পারেন স্বদেশ লাইফের চেয়ারম্যান

জিনান মাহমুদ-ঃ

অর্থ আত্মসাৎ করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানকে অপসারণ করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইন অমান্য করে স্বদেশ ইসলামী লাইফ এর স্থায়ী আমানত বা পেইডআপ ক্যাপিটালের বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ নেওয়ায় বীমা মাকসুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণ করা হবে না- সে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে।

আইডিআরএ’র পরিচালক(আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ৪ ডিসেম্বর কোম্পানি চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানকে পাঠানো হয়।

আইডিআরএ’র চিঠিতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধনের অর্থ তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে জমা রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বীমা আইন ২০১০ এর ২১(২) ধারা লংঘন করে বীমা প্রতিষ্ঠানটি এনআরবিসি ব্যাংকে রাখা স্থায়ী আমানতের (পেইডআপ ক্যাপিটাল) বিপরীতে ১৪ কোটি ৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। এছাড়াও স্থায়ী আমানতের বিপরীতে এই ঋণ গ্রহণের তথ্য পরিদর্শনকারী কর্মকর্তাদের দেওয়া হয়নি এবং কোম্পানির আর্থিক প্রতিবেদনেও প্রতিফলিত হয়নি। ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়- যা বীমাকারী ও বীমা পলিসি গ্রহীতার স্বার্থের জন্য ক্ষতিকর ও বীমা আইন ২০১০-এর পরিপন্থী।

এ অবস্থায় বীমা আইন ২০১০ এর ৫০(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে মাকসুদুর রহমান কে স্বদেশ ইসলামী লাইফের চেয়ারম্যান পদ হতে কেন অপসারণ করা হবে না- তার ব্যাখ্যা ১১ ডিসেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইডিআরএ।

সম্পর্কিত খবর