এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৬০ কোটি টাকা জরিমানা

কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে কোম্পানিটিকে।

আজ(১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(১৫ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিধিবহির্ভূতভাবে এলআর গ্লোবাল পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ও মার্কেন্টাইল ব্যাংক মিউচুয়াল ফান্ড থেকে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করেন।

সম্পর্কিত খবর