শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অনলাইন রিটার্ন জমায় আবারও দেশসেরা কুমিল্লা ভ্যাট

অনলাইন রিটার্ন জমায় আবারও শীর্ষে কুমিল্লা কমিশনারেট। এ নিয়ে ১৪ বার শ্রেষ্ঠত্ব অর্জন করল সিইভিসি টিম। সরকারের ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে সক্রিয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সিইভিসি) কুমিল্লা টিম। সেপ্টেম্বর মাসে অনলাইন রিটার্ন দাখিলের হার ছিল ৯৭ দশমিক শূন্য তিন শতাংশ। বর্তমানে অক্টোবর মাসে অনলাইন রিটার্ন দাখিলের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫৫ শতাংশ। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামগ্রিক অনলাইন রিটার্ন জমার হার প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, মাঠপর্যায়ে কর্মকর্তাদের সক্রিয়তার মাধ্যমেই এ অর্জন সম্ভব হয়েছে। এনবিআর চেয়ারম্যানের নির্দেশমতো দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এনবিআরের অধীনে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল অন্যতম ডিজিটাল কর্মকাণ্ড।

কর্মকর্তারা জানান, কীভাবে অনলাইন রিটার্ন দাখিল সফল করা যায়, সে বিষয়ে মাসের প্রথম দিন থেকে কমিশনার সভা করে কর্মকর্তাদের মধ্যে কাজ ভাগ করে দেন। অনেক কর্মকর্তা স্বেচ্ছায় গত ১৩ ও ১৪ নভেম্বর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে অনলাইন রিটার্ন দাখিলের কাজে অগ্রাধিকার দেন। অনলাইনে ভ্যাট রিটার্ন জমাদানের সময় সার্ভারে ত্রুটি, বিদ্যুৎবিভ্রাটসহ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বসে থাকেনি এ কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অক্লান্ত পরিশ্রমে কুমিল্লা ভ্যাট অন্যান্য মাসের মতো সেপ্টেম্বর মাসেও অনলাইন ভ্যাট রিটার্ন জমা করেছে। সেপ্টেম্বর মাসে ড্রাপসে ৬৬টি রিটার্ন জমা থাকায় রিটার্ন দাখিলের হার ছিল ৯৭ দশমিক শূন্য তিন শতাংশ। অক্টোবর মাসে ড্রাপসের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করায় সেপ্টেম্বর মাসের রিটার্ন দাখিলের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫৫ শতাংশ।

উপ-কমিশনার (সদর দপ্তর, কুমিল্লা) মো. ফখরুল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে কুমিল্লা কাস্টমস টিম। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট ১৪ বার প্রথম, যা আপ্লুত হওয়ার মতো একটি বিষয়। একটা ভালো টিমওয়ার্কের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। এ কৃতিত্বের দাবিদার কুমিল্লা কমিশনারেটের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী। গত ১৪ মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে সক্রিয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কুমিল্লা কমিশনারেট (সিইভিসি) টিম। অনলাইন রিটার্ন জমায় ১৪ বারের মতো শীর্ষে এ কমিশনারেট।

কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সরকারের ডিজিটাল অঙ্গীকার বাস্তবায়নে বিশেষ এজেন্ডা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ কর্মকর্তাদের পরিশ্রম ও সাফল্যের পিপাসা কুমিল্লা কমিশনারেটকে রাজস্ব প্রবৃদ্ধি ও রিটার্ন দাখিলে উপর্যুপরি সাফল্য এনে দিয়েছে।

তিনি আরও বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ ও মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত। দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে সব কর্মকর্তাকে আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাদের পুরস্কৃত করা হবে। জনবলের সীমাবদ্ধতার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে গেছে সিইভিসি টিম। ধরে রেখেছে ধারাবাহিক সাফল্য।

সম্পর্কিত খবর