শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

২৪ নভেম্বর থেকে মাদরাসার বার্ষিক পরীক্ষা

 

আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে দাখিল ৬ষ্ঠ শ্রেণি থেকে দাখিল ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে বলে নির্দেশনায় বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুরআন মাজিদ ও তাজভিদ ,বাংলা, ইংরেজী এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের  পরীক্ষা দিতে হবে। ৫০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত বিষয়সমূহে যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে সকল অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা হবে দাখিল ৬ষ্ঠ থেকে দাখিল ১০ম শ্রেণির সিলেবাস।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে এবং পরিস্কার- পরিচ্ছন্নতা  ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রির্পোট  প্রদান করা হবে। ২০২১ শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না।

সম্পর্কিত খবর