শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

১০ মাসে ৮ কোটি কেজি চা উৎপাদন

 

চলতি বছর ৭ কোটি ৪১ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চা বোর্ড। তবে ১০ মাসেই লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উৎপাদন। বছরের সর্বশেষ দুই মাস ধারাবাহিক উৎপাদন হলে ১০ কোটি কেজি ছাড়াবে চায়ের বার্ষিক উৎপাদন। গত অক্টোবর পর্যন্ত উৎপাদন হয়েছে ৭ কোটি ৯০ লাখ কেজির বেশি চা। বিলম্বিত বৃষ্টিপাতের কারণে নভেম্বর ও ডিসেম্বরের উৎপাদনও গত বছরের চেয়ে বেশি হবে। ফলে এ বছর ১০ কোটি কেজি ছাড়িয়ে যেতে পারে চায়ের উৎপাদন।

অনুকূল আবহাওয়ার পাশাপাশি চা উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোর নানামুখী পদক্ষেপের কারণে দেশে চা খাত স্বয়ংসম্পূর্ণতার দিকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৬ সালে দেশে চা উৎপাদন হয়েছিল ৮ কোটি ৫০ লাখ কেজি। এরপর ২০১৭ সালে প্রায় ৭ কোটি ৯০ লাখ কেজি এবং ২০১৮ সালে ৮ কোটি ২০ লাখ কেজি চা উৎপাদন হয়। উৎপাদন বৃদ্ধির এ ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে উৎপাদন হয়েছে ৭ কোটি ৯০ লাখ ৩৪ হাজার কেজি চা। ২০১৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ১ কোটি ৫০ লাখ ৬২ হাজার কেজি এবং ২০১৮ সালের শেষ দুই মাসে ১ কোটি ৫৪ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল। তবে চলতি মৌসুমের শেষ দিকে দেশজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে নভেম্বর-ডিসেম্বরের চা উৎপাদন বিগত বছরের শেষ দুই মাসের উৎপাদনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে চা বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহমেদ জানান, রুগ্ণ বাগানগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনতে চা বোর্ড নানামুখী পদক্ষেপ নিয়েছে। আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে চাহিদা মেটাতে দেশীয় চায়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ব্র্যান্ডেড কোম্পানিগুলো। পাশাপাশি অনুকূল আবহাওয়ার কারণে কয়েক বছরের মতো এ বছরও চায়ের উৎপাদন রেকর্ড ছাড়াবে।

 

সম্পর্কিত খবর