শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ছাত্রলীগ নেতা

 

মোহনপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার রায়ঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু (২৪), আত্রায় দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে হোসাইন (২০), লালোউচ পশ্চিমপাড়া এলাকার আয়ুবের ছেলে রানা হোসেন (২৫), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (১৯), টাঙ্গন কামাড়পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে শফিউল (২৪), হাটরা দক্ষিণপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম নাহিদ (২০) এবং বড়াইল এলাকা আবদুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী (১৫) দশম শ্রেণিতে পড়ে। গত তিন থেকে চার মাস ধরে মেয়েটিকে অভিযুক্ত হোসাইন বিভিন্নভাবে প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে ওই স্কুলছাত্রী প্রস্তাবে রাজি না হয়ে পরিবারকে বিষয়টি জানায়। সর্বশেষ বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ওই ছাত্রীকে ধরে হোসাইন কুপ্রস্তাব দেয়। এছাড়া তার সহযোগীরা অশ্লীল ভাষায় কথা বলে। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রীর হাত ধরে টানাটানিও করে। পরে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর