শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ( ২৫ আগষ্ট ) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান রয়েছে দাম কমার তালিকায়। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। এতে এ বাজারের প্রধান মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম আধাঘণ্টার লেনদেন পার হতেই ভারী হয় দাম কমার তালিকা।

বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এই দাম কমার প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের প্রায় পুরো সময়জুড়ে। এমনকি লেনদেনের শেষদিকে দাম কামার প্রবণতা আরও বেড়ে যায়। তবে বড় মূলধনের কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। এতে পতনের হাত থকে রক্ষা পেয়েছে প্রধান মূল্যসূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৪০টি প্রতিষ্ঠানের। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে।

বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয?েছে ৫৫৮ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়? ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২২০ কোটি ৫১ লাখ টাকা।
এ লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়?ার। কোম্পানিটির ৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৩১ কোটি ৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়ে?ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑঅলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম এবং এনআরবি ব্যাংক। অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১টির এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়ে?ছে ২৯ কোটি ৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ২২ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর