শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

মিস ইউনিভার্স "মিথিলা"
সুন্দরী প্রতিযোগিতায় ইতিহাসের পথে বাংলাদেশ

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার অংশগ্রহণে আগামী ২১ নভেম্বর ২০২৫ থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‌‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

এর মধ্যেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

 

এর মধ্যেই সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের বাছাই প্রক্রিয়া শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। ‘পিপলস চয়েজ’ বিভাগে ১ নম্বরে চলে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। এর আগে ৩ নম্বরে অবস্থান করছিলেন এ মডেল। পিপলস চয়েজ-এ ভোটিং চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের অফিসিয়াল পেজে এ খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে— ‘আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।’
এ প্রতিযোগিতায় মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গেছেন মিথিলা। হাতছানি দিচ্ছে ‘মিস ইউনিভার্স’ খেতাব অর্জনের। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অভিনেত্রী যদি ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনিই সরাসরি ‘মিস ইউনিভার্স’ শিরোপা জয় করবেন।

তবে প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এ অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি।

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে চলেছে।

সম্পর্কিত খবর