শিরোনাম
ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দাম
down of head

সিটি ব্যাংকের হোয়াইট ক্যানারি ক্যাফের উদ্বোধন

রাজধানীর গুলশানের সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘হোয়াইট ক্যানারি’ ক্যাফের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার এ শাখা উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালটেন্ট সিহান নাসের ভুঁইয়া, শান্তা হোল্ডিংসের চিফ ফাইনান্সিয়াল অফিসার আনিসুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

দ্যা হোয়াইট ক্যানারি ক্যাফে একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের ‘কফি এন্ড ব্রাঞ্চ’ শপ। এটি সুস্বাদু ও মানসম্পন্ন খাবার এবং কফির জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্বেল স্ল্যাব ক্রিমারির সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মার্বেল স্ল্যাব ক্রিমারি এবং হোয়াইট ক্যানারি ক্যাফের ব্যবসা পরিচালনা করছে শান্তা মাল্টিভার্স লিমিটেড।

এদিকে সিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত রেস্তোরাঁটিতে ১৫ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি সার্ভিস চার্জমুক্ত সেবা পাবেন। রেস্তোরাঁটির অন্য শাখাগুলোতে সিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ১৫ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে। উদ্বোধন শেষে প্রথম ১০০ গ্রাহকদের মার্বেল স্ল্যাব ক্রিমারির পণ্যে ৫০ শতাংশ ছাড়ের কুপন প্রদান করা হয়।

সম্পর্কিত খবর