শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

সাপ্তাহিক লেনদেনের ৩৩% দশ কোম্পানির দখলে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের প্রায় ৩৩ শতাংশ দশ কোম্পানির দখলে রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। গত সপ্তাহে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১১ দশমিক ৫৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে বেক্সিমকো লিমিটেডের মোট ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ওয়ান ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সম্পর্কিত খবর