শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

রাজধানীর নিকটবর্তী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বুধবার সকাল থেকেই অবরোধ করেছে শ্রমিকরা।

শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গাড়ি চলাচল। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল।

সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। অনেক স্থানে রাস্তার ওপর রাখা হয়েছে বড় বড় যানবাহন। ফলে রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের শ্রমিকরা ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন বলে তিনি জানান।

গাড়ির মালিকরা অবশ্য বলছেন, মূলত এটি শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট। এখানে মালিকপক্ষের কোনো কিছু নেই।

সম্পর্কিত খবর