শিরোনাম
মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দাম
down of head

সন্ধ্যায় গ্রেপ্তার, ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত!

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কুটিলার চরে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আলীকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়।

এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় আলী। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসলামপুর থানার এএসআই আব্দুল লতিফ, কনস্টেবল টিটু সরকার ও রকিবুল ইসলাম নামে ৩ পুলিশ সদস্য আহত হয় বলে জানান ওসি।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলা রয়েছে বলেও পুলিশ জানান।

সম্পর্কিত খবর