শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

শেয়ার বিক্রি করবেন সোনালী পেপারের পরিচালক

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের অন্যতম পরিচালক মোহাম্মাদ জাভেদ নোমান। নিজের কাছে থাকা কোম্পানিটির ৯৬ লাখ ৭১ হাজার ৬১৯টি শেয়ারের মধ্যে ৯ লাখ বিক্রি করবেন তিনি। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে। বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সোনালী পেপারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন ২১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৮ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৪৬০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৭১ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ২৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।

সম্পর্কিত খবর