শতভাগ দাবী পরিশোধ, বীমা খাতের বিস্ময় এনআরবি লাইফ!
নুসরাত সিনজী:
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে প্রবাসীদের বীমা সেবা দিতে কাজ করছে এনআরবি ইসলামীক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শতভাগ বীমা দাবী পরিশোধ করে- সম্ভাবনার পথে এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের সেরা এই জীবন বীমা প্রতিষ্ঠান। এনআরবি লাইফের সেবা ও কার্যক্রম বীমা খাতে বিস্ময় সৃষ্টি করেছে।
প্রখ্যাত রাজনীতিবীদ, স্বনামধন্য ব্যক্তিত্ব কিবরিয়া গোলাম মোহামাদ বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানী প্রতিষ্ঠার উদ্দ্যোগ নেন। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় ৬ মে ২০২১ সালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স যাত্রা শুরু হয়। সে থেকে আজও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠানটি।
এক নজরে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের অর্জন
সফলতার তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব কিবরিয়া গোলাম মোহামাদ।
গ্রাহক সেবায় অনন্য ভূমিকা পালন করা এই কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা। ২০২১-২০২৪ সাল পর্যন্ত সর্বমোট বিক্রিত বীমা পলিসি প্রায় ২৮ হাজার। সেবা এবং ব্যবসায়িক পালকে প্রিমিয়াম আয় ৪৫ কোটি এবং লাইফ ফান্ড ১৬ কোটি ৬৩ লাখ টাকা যুক্ত হয়েছে। কোম্পানিটির বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৬৯ লাখ টাকা এবং সম্পদ ৪৪ কোটি ১৫ লাখ টাকা। দেশ সেরা প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা দাবী পরিশোধ করেছে। মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি নিরাপত্তায় অবিরত কাজ করা এই প্রতিষ্ঠান দূর্বার গতিতে এগিয়ে চলছে।
স্বপ্ন যাত্রার ৪ বছর ও একজন শাহ জামাল হাওলাদার…
২০২১-২০২৪ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বপ্ন যাত্রার ৪ বছর। বর্তমানে কোম্পানীটি গ্রাহক সেবা ও ব্যবসায়ীক সফলতায় শীর্ষ অবস্থানে রয়েছে। সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা, বিশ্বাস এবং নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে। যার হাত ধরে এই সফলতা তিনি হলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জামাল হাওলাদার। যিনি বীমা আইন যথাযথ পরিপালন করে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করছেন। চাকরী জীবনে সুদীর্ঘ পথ চলার ৪ বছরে এই জীবন বীমা প্রতিষ্ঠানটিকে নিজ যোগ্যতায় পৌঁছে দিয়েছেন সফলতার শীর্ষ চূড়ায়।
মো. শাহ জামাল হাওলাদার বরিশাল শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সসহ ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন, পেয়েছেন সম্মাননা ও ছাড়পত্র। বীমা খাতে রাত-দিন আর মেধা, শ্রম, আন্তরিকতা ও দক্ষতা তাকে সফলতার শীর্ষতায় পৌছে দেয়। সব শেষ তিনি দেশের স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফের সিইও হিসেবে দায়িত্বভার তুলে নেন। বাংলাদেশের ইতিহাসে সর্ব্ কনিষ্ট এই সিইওর ‘শিকড় থেকে শিখড়ে’ ওঠার এই অনন্য গল্প- বীমা খাতে তরুণদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
জনাব শাহ জামাল বীমা সেক্টরের একজন মোটিভেশনাল স্পিকার। সুদীর্ঘ কর্ম অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি এখন বাংলাদেশের বীমা সেক্টরে একজন প্রথিতযশা শীর্ষ নির্বাহী। আলো জ্বালানিয়া এই সূর্য সন্তান বিভিন্ন দেশে ভ্রমণ করে অসংখ্য সেমিনার ও ট্রেনিং সেশনে অংশগ্রহন করেছেন।
অভিজ্ঞ এই বীমাবীদের হাত ধরেই সম্মানিত পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষায় নির্ভরতার প্রতীক হয়ে উঠছে এনআরবি পরিবার। বীমা কোম্পানীর এন্ট্রি লেভেল থেকে কাজ শুরু করে নিজ প্রচেষ্টায় সিইও পদে অধিষ্ঠিত হওয়া শাহ জামাল- সুদীর্ঘ পেশাগত জীবনে প্রতিটি ধাপ সুনাম ও দক্ষতার সাথে অতিক্রম করে নিজের ক্যারিয়ার বিলড-আপ করেছেন। ইতোমধ্যে তিনি দক্ষতা ও বিচক্ষণতায় মাধ্যমে দেশ সেরা একজন সফল প্রধান নির্বাহীর স্থান করে নিয়েছেন। প্রতিষ্ঠানের গ্রাহক ও পরিচালনা পর্ষদের স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও নির্ভরতার এক মূর্ত প্রতীকে রুপান্তরিত হয়েছেন এই তরুণ তুর্কি। বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের গাইড লাইন অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন আপন আলোয়। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে বীমা খাতে বাংলাদেশে সেরা সফল প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে এনআরবি ইসলামিক লাইফ।

এনআরবি লাইফের স্বর্ণজয়ী অর্জন-
দীর্ঘ ৪ বছরের পথচলায় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে দেশের প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে পা রেখেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। আলোক ছড়ানিয়া এই পথ চলায় বীমা গ্রাহকদের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। ২৪ ঘন্টা ৭ দিনের মধ্যে বীমা দাবী পরিশোধ করে অনন্য রেকর্ড গড়েছে এনআরবি লাইফ। জীবনের সহায়ক শক্তি স্লোগানে কাজ করা এনআরবি লাইফ গ্রাহক সেবা প্রদানে অঙ্গিকারবদ্ধ। প্রবাসীর লাশ দেশে আসা এবং দাফন করার পূর্বে মৃত্যু দাবী পরিশোধ করা প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সফলতা । এক থেকে সাত দিনের মধ্যে বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে কাজ করা এই জীবন বীমা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
এনআরবি ইসলামিক লাইফ: একজন শাহ জামাল এবং আগামীর পথ চলা…
অপ্রতিরোধ্য, দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, একই সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এনআরবি লাইফ। স্বনামধন্য ব্যক্তিত্ব মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ ও সুযোগ্য সিইও মো. শাহ জামাল হাওলাদারের হাত ধরে বীমা খাতে ডিজিটাইজেশনের মাধ্যমে গ্রাহক সেবায় আরো স্বয়ংক্রিয় ও স্মার্ট হচ্ছে এনআরবি ইসলামিক পরিবার। উন্নত হট লাইন সেবা, এসএমএস, ইমেইল, মোবাইল অ্যাপ, ই-রিসিপ্ট, বিজনেস ইন্টেলিজেন্স সহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে প্রতিক্ষণ। মানুষের জীবন সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অংশিদার হওয়াই এখন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের একমাত্র লক্ষ্য।
এন এস


