শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

লক্ষ্মীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়ির পুকুরে তার মৃত্যু হয়। স্কুলছাত্রী জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

জোবেদার স্বজনরা জানান, সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিল। সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সম্পর্কিত খবর