শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে অনুমোদন দেয়নি বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর বিষয়ে অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটির বর্তমান আর্থিক পরিস্থিতি ও গত কয়েক বছরে শেয়ারহোল্ডারদের দেয়া লভ্যাংশের বিষয়টি বিবেচনায় নিয়ে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়নি সংস্থাটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনও পায়। মূলধন ভিত্তি শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয় এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ছয়টি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সেই সঙ্গে ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। ২০২০ হিসাব বছরে ঘোষিত বোনাস লভ্যাংশ রেকর্ড ডেটে বিতরণের পর যে পরিমাণ শেয়ার হবে তার বিপরীতে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল ব্যাংকটি।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল এবি ব্যাংক। ২০১৮ ও ২০১৭ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি এবি ব্যাংক। ২০১৬ হিসাব বছরে ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

সম্পর্কিত খবর