শিরোনাম
icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ
down of head

ভৈরবে ধরা পড়ল বিরল প্রাণী

কিশোরগঞ্জের ভৈরবে ‘বিরল’ প্রজাতির একটি প্রাণীর সন্ধান মিলেছে। এর আগে এ ধরনের প্রাণী এলাকাবাসীর নজরে আসেনি।  বিকেলে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে স্থানীয় জনতার হাতে প্রাণীটি ধরা পড়ে। প্রাণীটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, বিকেল চারটার দিকে মধ্যেরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি বাঁশবাগানে প্রাণীটি প্রথমে স্থানীয়দের নজরে আসে। পরে প্রাণীটি দেখতে লোকজন জড়ো হন। পরে কয়েক শ মানুষ একত্র হয়ে প্রাণীটিকে ধরে।

প্রত্যক্ষদর্শী মধ্যেরচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘আমাদের অঞ্চলের মানুষ এই ধরনের প্রাণী এর আগে কখনো দেখেনি।’

প্রাণীটি ধরা পড়ার ঘটনা নজরে এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার। তিনি বলেন, প্রাণীটির পরিচয় নিশ্চিত হতে বন্য প্রাণী বিভাগের সহায়তা চাওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাণীটি উপজেলা সদরে আনার ব্যবস্থা করা হয়েছে।

ভৈরব উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাণীটির পরিচয় সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারছেন না। পরে প্রাণীটির ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন।

ভৈরব উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাণীটির পরিচয় সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারছেন না। পরে প্রাণীটির ছবি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন। প্রাণী বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রাণীটি গন্ধগোকুল প্রজাতির হতে পারে। তবে পুরোপুরি নিশ্চিত হতে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেবে।

গন্ধগোকুল দেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। ২০০৮ সাল থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রাণীটিকে বিপন্ন (লাল তালিকাভুক্ত) ঘোষণা করেছে। পাশাপাশি বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর