শিরোনাম
icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
down of head

ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গা সুবর্ণচরে আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানো ২৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো.নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো.ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো.জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বুধবার রাতে নৌকায় উঠলেও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে মাঝিরা তাদের নোয়াখালীর সুবর্ণচরে নামিয়ে দিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। ভাসানচরের কোস্টগার্ড সদস্যদের মাধ্যমে তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আটকদের মধ্যে ১০ শিশুও রয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, আটক ২৫ রোহিঙ্গাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ওই ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে পাঠানে হবে।

সম্পর্কিত খবর