শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২
down of head

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ

 

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আগামী ১২ অক্টোবর থেকে ৪ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে, এ সময়ে কাস্টমস ও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার বেনাপোল কাস্টমস চেকপোস্ট হাউজের যুগ্ম-কমিশনার নুশরাত জাহান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে।’

যোগাযোগ করা হলে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সশংক রায় জানান, ১৬ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বন্দর সূত্র জানায়, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হয়ে প্রতিদিন গড়ে পণ্য বোঝাই ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয় ভারত থেকে। বাংলাদেশ থেকেও প্রতিদিন প্রায় ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে।

এ দিকে, বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

সম্পর্কিত খবর