শিরোনাম
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২
down of head

বেঙ্গল ইসলামি লাইফের শরি’আহ্‌ বোর্ড সভা অনুষ্ঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্‌ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৯ম সভা আজ বুধবার কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

এসএসবি’র চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী-এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন; ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সিএসএএ এবং মুফতি আব্দুল্লাহ মাসুম সিএসএএ।

পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী ও পরিচালক খলিলুর রহমান মাসুম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভার শুরুতে পরষ্পর সালাম বিনিময় ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে পূর্ববর্তী এসএসবি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও কার্যতালিকা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পর্কিত খবর