শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বিপিএলে ঢাকার দলের মালিকানা বদলে যাচ্ছে

বিপিএলে মালিকানা হারালেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুপা ফেব্রিকস ও মার্ন স্টিল। এদিকে আজই দুপুর ১২টায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফ্ট।

এই মুহূর্তে মালিকানা হারানো ঢাকা ফ্রাঞ্চাইজির দায়িত্বে থাকবেন কারা!

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেরাই এখন ঢাকার দলটি সামলাতে পারে। সেখানে খেলতে পারেন ড্রাফটে এ ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল। ইতোমধ্যে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ২২ ডিসেম্বর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রুপা ফেব্রিকস ও মার্ন স্টিলকে ঢাকার মালিকানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু শর্ত পূরণ না করায় মালিকানা বদলে ফেলছে বিসিবি। নির্ধারিত সময়ে পে-অর্ডার দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের কিছু শর্ত ছিল। সেসব পূরণ না করার কারণে আমরা তাদের সঙ্গে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’

এবারের বিপিএলে অংশ নেবে ৬ দল— বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।

বিপিএল প্লেয়ারস ড্রাফট আজ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। দেখা যাবে বিসিবির ফেসবুক পেজেও।

 

সম্পর্কিত খবর