শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

বিচারকের ভূমিকায় রিয়াজ

একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হিসেবেই পরিচিতি রিয়াজ। ছবির পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বিচারকের ভূমিকায়ও কাজ করছেন এখন।

কিছুদিন আগে থেকে তিনি দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, এ ধরনের কাজ করা একটু কঠিনই। তবে আগে একবার এ কাজটি করেছিলাম বিধায় এবার একটু সহজই হচ্ছে। আমরা পুরস্কারের বিচার কাজটি অনেকদূর এগিয়ে নিয়েছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে।

এদিকে দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন এই চিত্রনায়ক। এতে তিনি একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া এসএম সালাউদ্দিনের পরিচালনায় ‘কাজল রেখা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি কিছুদিনের মধ্যেই দীপ্ত টিভিতে প্রচার হবে।

সম্পর্কিত খবর