শিরোনাম
icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা
down of head

বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়

ভারতের তামিল সুপারস্টার থালাপতি বিজয় বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখরসহ মোট ১১ জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করলেন। দেশটির তামিলনাড়ুর মাদ্রাজ সিটি কোর্টে মামলাটি করেছেন এ তেলেগু সুপারস্টার।

জানা গেছে, কয়েক মাস আগে বিজয় এবং তার বাবা-মায়ের সঙ্গে বিবাদসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল, বিজয় ফ্যান অ্যাসোসিয়েশন নামে যে ফ্যান ক্লাব রয়েছে, সেটিকে রাজনৈতিক দলে রূপান্তর করেছেন তার বাবা-মা। সে কারণেই বাবা-মাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিজয়।

এর আগে বিজয় এ রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছিলেন। যদিও প্রথমে অনেকেই মনে করেছিলেন, বিজয় রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। তবে বিজয় স্পষ্ট জানিয়ে দেন তার এমন কোনো উদ্দেশ্য নেই।

বিজয় জানিয়েছিলেন, বাবার রাজনৈতিক অভিলাষ পূরণ করতে তিনি বাধ্য নন। ভক্তদের এই রাজনৈতিক দলে যুক্ত না হওয়ার অনুরোধও করেছিলেন বিজয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি তার নাম, ছবি ও ফ্যান ক্লাবগুলোর অপব্যবহার করা হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবার সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন বিজয়।

শিগগিরই পরিচালক নেলসন দিলীপ কুমারের ‘বিস্ট’ সিনেমায় দেখা যাবে বিজয়কে। সিনেমাটির জন্য এ অভিনেতা পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। এতে স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

সম্পর্কিত খবর