শিরোনাম
icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার
down of head

বাংলা কিউআর পেমেন্ট সেবার উদ্বোধন করলো মিডল্যান্ড ব্যাংক

‘মিডল্যান্ড অনলাইন’ অ্যাপে বাংলা কিউআর পেমেন্ট সেবার উদ্বোধন করেছে মিডল্যান্ড ব্যাংক।

গত ৩০ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এগ্রিগেটর এসএসএলকমার্জ-এর অংশীদারিত্বের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।

এই নতুন সেবার মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা এসএসএলকমার্জ-এর সকল খুচরা দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান যেখানে বাংলা কিউআর দেয়া আছে সেখানে কিউআর কোডটি স্ক্যান করে অর্থ প্রদান করতে সক্ষম হবেন। বাংলা কিউআর হল একটি নতুন ধরনের পেমেন্ট প্রযুক্তি যা সম্পূর্ণ স্পর্শবিহীন এবং নগদবিহীন। বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল কিউআর কোড স্ট্যান্ডার্ডের নির্দেশিকা অনুসারে এসএসএলকমার্জ এই নতুন পেমেন্ট প্রযুক্তি তৈরী করেছে। এই পেমেন্ট প্রযুক্তিতে বিক্রেতাদের বাংলা কিউআর পেমেন্ট নিতে কোনো মেশিন, এমনকি ইন্টারনেট-ও লাগবে না।

অনুষ্ঠানে এসএসএলকমার্জ এর পক্ষ থেকে গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, এবং মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর