শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

বঙ্গবন্ধুকে ‘ড. অব ল’ সম্মাননা দেবে ঢাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ড. অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর মুজিববর্ষে এ সম্মাননা দেওয়া হবে।

ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান একথা জানিয়েছেন।

উপাচার্য বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. অব ল সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এই সম্মাননা দেওয়া হবে।’

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়া ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১০ সালের ১৪ আগস্ট ৬১ বছর পর তার বহিষ্কারাদেশ তুলে নেয় সিন্ডিকেট ফোরাম।

সম্পর্কিত খবর