শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

প্রথমার্ধে ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি ১৭২ কোটি টাকা

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে সাতক্ষীরার শুল্ক স্টেশনে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি টাকার ওপরে, যা গত ছয় মাসের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি মন্দা হওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব অর্জন সম্ভব হয়নি।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৪৯ কোটি ৩৮ লাখ টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লিখিত সময়ে বন্দরটিতে রাজস্ব আদায় হয়েছে ৩৭৬ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ এবং জানুয়ারিতে ৫৫ কোটি ২৭ লাখ টাকা। উল্লিখিত পরিমাণ রাজস্ব আদায়ে এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১৭২ কোটি ৯৪ লাখ টাকা। সূত্রটি জানায়, গত ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আয় হয়েছিল ৩৯৩ কোটি ৭৫ লাখ টাকা।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন জানান, রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হচ্ছে এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা তাদের পছন্দমতো পণ্য আমদানি করতে পারেন না। তিনি বলেন, পূর্ণাঙ্গ বন্দর হলেও সব ধরনের পণ্য আমদানি করার অনুমতি নেই ভোমরা বন্দরে। ফলে আমদানিকারকরা তাদের সুবিধামতো পণ্য আনতে অন্য বন্দর ব্যবহার করছেন। অথচ ভোমরা বন্দর থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। এছাড়াও কলকাতার সঙ্গে বন্দরের দূরত্ব অপেক্ষাকৃত কম হলেও এ বন্দর ব্যবহার করে ব্যবসায়ীরা সব ধরণের পণ্য আমদানি করতে পারেন না। ব্যবসায়ীরা যদি সব ধরনের পণ্য আমদানি করতে পারেন, তাহলে এ বন্দরের রাজস্ব আয় অনেকাংশে বেড়ে যাবে বলে মনে করেন তিনি।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, চলতি অর্থবছরের শুরু থেকেই মূলত এ বন্দরের ব্যবসা-বাণিজ্য মন্দা যাচ্ছে। এছাড়া কভিডের প্রভাবও রয়েছে। ফলে রাজস্ব আয় কমে গেছে। তবে অর্থবছরের এখনো ছয় মাস বাকি রয়েছে। আশা করা যাচ্ছে, ব্যবসা-বাণিজ্যের অবস্থা সামনের দিনগুলোতে ইতিবাচক অবস্থার দিকে পরিচালিত হবে। এমনটা হলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতির পরিমাণ কমে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি ২০২১-২২ অর্থবছরে ভোমরা শুল্ক স্টেশনের জন্য ১ হাজার ১৩৭ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় ১৩৩ কোটি ১৫ লাখ টাকা বেশি। গত ২০২০-২১ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ হাজার ৪ কোটি ৩ লাখ টাকা।

সম্পর্কিত খবর