শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে গতকাল সকাল থেকে দুই দেশের সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এসব ট্রাকে কাঁচামালসহ বিভিন্ন রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল রয়েছে। পেট্রাপোল বন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজারের (এলপি) বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পেট্রাপোল বন্দরে ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলো।

বেনাপোল বন্দরের একটি সূত্র জানিয়েছে, গতকাল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ধর্মঘট ডাকা সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এ সমস্যার দ্রুতই সমাধান করবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর-সংশ্লিষ্টরা।

জানা গেছে, পেট্রাপোল বন্দরের নতুন ল্যান্ড পোর্ট ম্যানেজার (এলপি) যোগ দেয়ার পর বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কোনো কথা না বলে হঠাৎ করে বিভিন্ন নতুন সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ইউনিক কার্ড ছাড়া ট্রান্সপোর্ট কর্মচারী ও ট্রাকচালকরা আইসিপি বন্দরের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ভারতীয় পণ্যবোঝাই প্রতিটি ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে বিএসএফ সদস্যরা ১০ থেকে ১৫ মিনিট ধরে তল্লাশির নামে হয়রানি করছেন। নির্দিষ্ট তথ্য ছাড়াই প্রতিটি ট্রাক এভাবে তল্লাশি করায় আমদানি-রফতানি বাণিজ্যে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন্দর ব্যবহারকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ চলবে।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দরের নতুন ম্যানেজার বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কোনো কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের ওপর নতুন নতুন আইন তৈরি করে বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন। পরিবহন কাজে জড়িত কর্মীদের আইসিপিতে প্রবেশের মুখে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে। ইউনিক কার্ড ছাড়া কোনো পরিবহনকর্মীকে আইসিপি ও বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এসব হয়রানির প্রতিবাদে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হলেও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার তার সিদ্ধান্তে অটল। আমদানি-রফতানি কাজে বন্দর অভ্যন্তরে প্রবেশসহ নানা হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ধর্মঘট থাকায় সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তরফদার এ বিষয়ে বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ওপারে বন্দরের ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন বন্দর ব্যবহারকারীরা আন্দোলন করছেন। তারা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন। আজ (গতকাল) সন্ধ্যায় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ধর্মঘট ডাকা সংগঠনগুলো বৈঠক করেছে। এখনো তারা আমাদের কোনো ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়নি।

 

সম্পর্কিত খবর