শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পূজামণ্ডপে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না

পূজামণ্ডপে মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন , কেউ মাস্ক ছাড়া মণ্ডপে ঢুকতে চাইলে পুলিশ তা করতে দেবে না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন ডিএমপি কমিশনার।

আগামীকাল ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার শুরু। ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি দুর্গাপূজা হবে, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ২৩৮।

শফিকুল ইসলাম বলেন, ‘সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনোভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করা যাবে না। বর্তমানে আমাদের করোনা সংক্রমণ কমে ২ শতাংশ হয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। আমরা মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে প্রবেশ করতে দিব না। আমার অনুরোধ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন। যাঁরা বয়স্ক ও টিকা নেননি, তাঁদের পূজামণ্ডপে না আনার অনুরোধ করছি।’

মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বড় মন্দিরগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপ পুলিশের নজরদারির আওতায় থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদাপোশাকে ডিবি, আইএডি, এসবি ও অন্যান্য গোয়েন্দা বাহিনীর লোকজন মোতায়ন থাকবেন।

নিরাপত্তাব্যবস্থা এমনভাবে জোরদার করা হবে, যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস না পায়।

পূজা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিরাপত্তা বিষয়ে তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিচ্ছি না। এ ক্ষেত্রে অনলাইন নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

 

সম্পর্কিত খবর