শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

পুঁজিবাজারের উন্নয়নে নেয়া হয়েছে পদক্ষেপ

 

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সাইদুর রহমান জানিয়েছেন পুঁজিবাজার উন্নয়নে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।

সোমবার পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে গঠিত কমিটির সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

অতিরিক্ত সচিব মাকসুরা নূরের সভাপতিত্বে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইসিবি এবং বিএমবিএর প্রতিনিধিরা অংশ নেন।

সাইদুর রহমান বলেন, বর্তমানের মতো ভবিষ্যতেও সরকার পদক্ষেপ নিবে। বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়গুলো তারা (পুঁজিবাজার সমন্বয় ও তদারকি কমিটি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবেন এবং তার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন।

বিএমবিএর সভাপতি বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। তারা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে পুঁজিবাজারের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। ইতোমধ্যে বাজার উন্নয়নে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেয়া হবে।

গত বছর (২০১৯) সেপ্টেম্বরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে স্টেকহোল্ডার এবং বাজার সংশ্লিষ্টদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে প্রস্তাবগুলোর আলোকে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে সাব-কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির সাথেই আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, পুঁজিবাজারের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের অভিজ্ঞতা জানতে চেয়েছে। আমরা বাজারে তহবিল সরবরাহ বৃদ্ধির কথা বলেছি। এ বিষয়ে সবাই একমত হয়েছে। বিষয়টি নিয়ে সবাই কাজ করছেন।

সম্পর্কিত খবর