শিরোনাম
icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
down of head

‘ন ডরাই’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’-এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবিটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত বরাবর চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্ত্রী হযরত আয়শা (রা.) সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। তাই এসব বিষয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত সৃষ্টি করবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উস্কানিমূলক পথ বেছে নিয়েছেন। তাই নোটিশে চলচ্চিত্রটির সেন্সর ও প্রদর্শন বাজার থেকে
প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। নাহলে ৭২ ঘণ্টা পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। ছবিটির মূল চরিত্রের নাম আয়শা। যিনি শত প্রতিকূলতা অতিক্রম করে সার্ফিং করেন। এতে আয়শা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ্ বিনতে কামাল। মূলত এই নামটি নিয়েই আপত্তি তোলেন আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম।
স্টার সিনেপ্লেক্স প্রযোজিত আলোচিত এই ছবিটি গত ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এদিকে এই আইনি নোটিশ প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকরা।

সম্পর্কিত খবর