শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

নিকের থেকে দূরে থাকা কষ্টের: প্রিয়াঙ্কা

কিছুদিন আগে প্রিয়াঙ্কা তার নাম থেকে স্বামী নিকের ‘জোনাস’ পদবি মুছে ফেলেন। এরপরই প্রিয়াঙ্কা-নিক দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। যদিও পরে জানা গেছে, এসব সত্য নয়।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিকের কাছ থেকে দূরে থাকা তার জন্য কষ্টের।

প্রিয়াঙ্কা আর নিক পয়লা ডিসেম্বর তাদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন।

প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে লন্ডনে ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সে সময় তার পাশে ছিলেন না স্বামী নিক জোনাস। এই সময়টা নাকি প্রিয়াঙ্কার জন্য খুব কষ্টের ছিল।

প্রিয়াঙ্কার ভাষায়, আমার কাছে সময়টা বেশ কঠিন ছিল। পুরো এক বছর নিজের বাড়ি থেকে দূরে থাকা খুবই মুশকিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্যও আপনি কোথাও যেতে পারবেন না। আমার মা, ভাই ভারতে ছিল। আমার স্বামী ছিল আমেরিকায়। আর আমি ছিলাম যুক্তরাজ্যে। ওই সময় কেউই কিছু বুঝে উঠতে পারছিলাম না। এ ছাড়া আসা-যাওয়ায় ভয়ও ছিল। কারণ যদি কারও কিছু হয়ে যায়। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আমরা সবাই ঠিক আছি।

নিক স্বামী হিসেবে কেমন, জবাবে সাবেক এই বিশ্বসুন্দরী জানান, তিনি লন্ডনে থাকার সময় নিক দেখা করার জন্য সব ছেড়ে চলে আসত। নিক এত দূর থেকে ছুটে যেত শুধু তার সঙ্গে ডিনার করার জন্য। তারপর আবার ফিরে যেত।

প্রিয়াঙ্কা বলেন, আসলে ও মানুষ হিসেবে দুর্দান্ত। আমি মনে করি, আমাদের সবার একজনের প্রতি আরেকজনের এভাবে খেয়াল রাখা উচিত।

সম্পর্কিত খবর