শিরোনাম
down of head

নরসিংদীতে ন্যাশনাল লাইফের ৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

সম্প্রতি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নরসিংদীতে ৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এক অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে ওই বীমা দাবির চেক বিতরণ করেন। কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. খসরু চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন সিএফও প্রবীর চন্দ্র দাস, এনপিডিআই প্রধান এসইভিপি মো. খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান ইভিপি মো. আবুল কাসেম, বৃহত্তর ঢাকা এরিয়া উন্নয়ন প্রধান ইভিপি মো. বাহার উদ্দিন মজুমদার, ভিপি মো. মনির আহমদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভিপি জিএম হেলাল উদ্দিন, এজেন্সি ও প্রশিক্ষণ প্রধান মো. মাহবুব নুরুজ্জামান লিটন প্রমুখ।

 

সম্পর্কিত খবর