শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, আটক ৪২

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে শেষ হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি। ছবি : সংগৃহীতফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সকালে ঘটনাস্থলে যান। তিনি বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। তারা হানাদার বাহিনীর মতো বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে অন্তত ৪২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল রোববার রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, এক তরুণ ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছে এই অভিযোগে ওই তরুণের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ওই তরুণ। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ সুপার জানান, ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।

এছাড়াও এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নে‌ওয়া হয়েছে।

সম্পর্কিত খবর