তিন কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
চলতি ২০২৩-২৪ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। অন্যদিকে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এক কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ১৬ পয়সা বেড়েছে। অন্যদিকে ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২১ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ পয়সা।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল এক টাকা ৩১ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৪৪ পয়সা কমেছে। অন্যদিকে ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা ৮৬ পয়সা (ঘাটতি)। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল সাত টাকা ৯৩ পয়সা।
রহিমা ফুড করপোরেশন লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮১ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৪৭ পয়সা কমেছে। আর চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৩-মার্চ, ২০২৪) ইপিএস হয়েছে ৮৩ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ১৩ পয়সা। অর্থাৎ প্রথম তিন প্রান্তিকের হিসাবে কোম্পানিটির ইপিএস ৪৮ পয়সা কমেছে। অন্যদিকে ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২৩-মার্চ, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৩১ পয়সা।
এন এস


