শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

তারল্য বাড়াতে ৪ সিদ্ধান্ত, আবার ঘুরে দাড়াঁবে পুঁজিবাজার

 

আবার ঘুরে দাড়াবে দেশের পুঁজিবাজার।  বাজারে তারল্য বা নগদ অর্থের প্রবাহ বাড়াতে ৪ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  মঙ্গলবার (১৯ অক্টোবর) শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কমিশন।

সভায় বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে তারল্য বাড়ানোর জন্য ৪টি বিষয় আলোচনা হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে ডেবট সিকিউরিটিজ (বন্ড) ইস্যুর সুযোগ দেওয়া হবে। যা প্রতিষ্ঠানগুলো সরাসরি বিনিয়োগ করতে পারবে এবং গ্রাহকদের মার্জিন ঋণ দিতে পারবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের টাকা দ্রুত বিনিয়োগ করা নিয়েও সভায় আলোচনা হয়েছে ।   দ্রুত বিনিয়োগসহ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ডেবট সিকিউরিটিজে স্ট্যাবিলাইজেশন ফান্ডের অর্থ কিভাবে আবেদন করা যায়, সে বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে।

রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ৯০০ কোটি টাকার ৫ বছর মেয়াদি ব্যবহারের সুযোগ দিয়েছে সরকার। এরমধ্যে কিছুটা অর্থ ব্যবহার করা হয়েছে। বাকি অর্থ কিভাবে দ্রুত বিনিয়োগে আনা যায়, তা নিয়ে কাজ করা হবে।

বিএসইসির এই নির্বাহি পরিচালক জানান, ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।  ব্যাংকগুলোকে কিভাবে বিনিয়োগে আনা যায়, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আগামি সমন্বয় মিটিংয়ে আলোচনা করা উদ্যোগ নেওয়া হবে।

পুঁজিবাজারে গত কয়েকদিনের পতনে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলে সভায় উপস্থিত সবাই একমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। মুনাফা গ্রহনের কারনে এমনটি হয়েছে। যাতে করে আগামীদিনের মধ্যে বাজার ঘুরে দাড়াবে বলে সবাই আশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, টানা সাত কার্যদিবস ধরে পতনে রয়েছে শেয়ারবাজার।  এই পরিস্থিতিতে পতনের কারণসহ তারল্য বাড়ানোর লক্ষ্যে বৈঠকে বসে কমিশন।

সম্পর্কিত খবর