শিরোনাম
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট
down of head

ঢাকায় কোরিয়ান চলচ্চিত্র উৎসব

 

কোরিয়ান চলচ্চিত্রের বিশ্বজুড়ে বেশ খ্যাতি। বৈচিত্র্যময় ও ব্যতিক্রম গল্পের কারণে চলচ্চিত্রপ্রেমীদের কাছে কোরিয়ান সিনেমার বেশ কদর। তাদের সিনেমা অনুকরণ করছে বিশ্বের বিভিন্ন দেশের পরিচালক-প্রযোজকরা। বলিউডেও কোরিয়ান সিনেমার রিমেক নির্মাণ হচ্ছে।

এবার কোরিয়ান সংস্কৃতিকে তুলে ধরতে বাংলাদেশে কোরিয়ার দূতাবাস আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। নভেম্বর মাসের ২৯ তারিখ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরে এ উৎসব চলবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশে কোরিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল ২৯ নভেম্বর বিকাল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন। এরপর উদ্বোধনী চলচ্চিত্র ‘এক্সট্রিম জব’ প্রদর্শন করা হবে। ২০১৯ সালের অ্যাকশন কমেডি ফিল্ম, ‘এক্সট্রিম জব’।

২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর ‘এক্সট্রিম জব’ ও ‘দ্য গ্রেট ব্যাটেল’ প্রদর্শিত হবে। ৩০ নভেম্বর ‘অ্যালং উইথ গড: দ্য টু ওয়ার্ল্ডস’, ‘স্টিল রেইন’, ‘দ্য উইচ: পার্ট ১’ ও ‘দ্য সাবভারশন’ প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আর চলচ্চিত্র প্রদর্শনীর সময় জানা যাবে উৎসবের দিন।

সম্পর্কিত খবর