down of head

ট্র্রেনে কাটা পড়ে প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে রিফাত শেখ (১৮) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া উড়ালসেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি কালনা সেতুর কালনা-ভাটিয়াপাড়া সংযোগ সড়ক নির্মাণ কাজে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ রায়হান জানান, রিফাত বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়া উড়ালসেতুর নিচের রেললাইন পার হতে গিয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

সম্পর্কিত খবর