শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

জার্মানিতে সেরা বাংলাদেশের ‘রিকশা গার্ল’

জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা সিনেমার পুরস্কার (এসএলএম টপ অ্যাওয়ার্ড) জিতেছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’। গতকাল রাত ১০টায় এটি ঘোষিত হয়। প্রতিযোগিতায় ৭৭টি ফিচার ফিল্ম এবং ১১৬টিরও বেশি শর্ট ফিল্ম বিভিন্ন ক্যাটাগরিতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরস্কার পায়।

অমিতাভ বলেন, ‘এটা যে কেমন আনন্দের বিষয়, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এসব প্রাপ্তি আরও সামনে যাওয়ার বিষয়ে উৎসাহ যোগায়।’

এই উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এবারের উৎসবের পর্দা নেমেছে ১৬ অক্টোবর।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান। তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আরও আছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

এদিকে, উত্তর আমেরিকার এ বছরের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘রিকশা গার্ল’। সিনেমাটি নিয়ে সাত দিনের ঝটিকা সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন অমিতাভ রেজা। গত শুক্রবার সকালে ঢাকায় ফিরেন তিনি।

সম্পর্কিত খবর