শিরোনাম
icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর
down of head

ছাত্রীকে অপহরণ করলেন শিক্ষক!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণ মামলায় উপজেলার কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন ইংরেজির শিক্ষক বোরহান উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষক বিবাহিত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের হৃদ্ধিয়া গ্রামের প্রবাসীর মেয়ে ওই ভুক্তভোগী। সে কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একদল দুর্বৃত্ত তাকে সেখান থেকে অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মামা লিটন মিয়া পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করলে ১৩ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী পুলেরঘট বাজার এলাকায় ভুক্তভোগীকে ছেড়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। মেডিকেল পরীক্ষা করানো শেষে ২২ ধারায় জবানবন্দী প্রদানের জন্য ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কোর্টে পাঠায় পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, আজ শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর