শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চৌমুহনীতে আরও এক লাশ উদ্ধার, ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল

নোয়াখালীর চৌমুহনীতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর হিন্দুদের মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রশান্ত সাহা (২৬) নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গতকাল শুক্রবারের ঘটনার পর বেগমগঞ্জ উপজেলা প্রশাসন চৌমুহনীতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু আজ শনিবার সকালে ইসকন মন্দির পুকুর থেকে প্রশান্ত সাহা নামে আরও একজনের লাশ পাওয়া যায়। এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজন লাশ নিয়ে শহরের ডিবি রোড, ফেনী রোড, করিমপুর রোড ও কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা লাশ নিয়ে প্রধান সড়কের উপর অবস্থান নিলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিন বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বার বার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখান করে। এরপর প্রশাসন অতিরিক্ত আইনশৃংঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করে।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন শক্ত অবস্থান আছে। জনগণের জানমালের স্বার্থে প্রয়োজনে আরও কঠোর হতে বাধ্য হবে।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ী ও এলাকার লোকজন।

সম্পর্কিত খবর