শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি ড. শিরীন আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নারী উপাচার্য (ভিসি) নিয়োগ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করে আসা বাংলা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. শিরীন আখতার ভিসি পদে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির এক আদেশে রোববার তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী ড. শিরীন আখতারকে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হলে এক আদেশে ড. শিরীন আখতার অস্থায়ীভাবে ভিসির দায়িত্ব পান। ২০১৬ সালের ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. শিরীন আখতার ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালের ১ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে শিরীন আখতার অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

সম্পর্কিত খবর