শিরোনাম
icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
down of head

গুলশানের আবাসিক ভবনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান-২-এর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে এ আগুনের সূত্রপাত। তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ১২টা ৪০ মিনিটে।

গণমাধ্যমকে আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক।

রাফি আল ফারুক বলেন, ‘গুলশান-২-এর নয় নম্বর রোডের ৩৮ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।’

‘তবে, প্রথমে পাঠানো দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। যদিও এখন ঘটনাস্থলে ছয়টি ইউনিটই রয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে। কিন্তু, কেন বা কীভাবে এ আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এমনকি, ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি এখনও’, যোগ করেন রাফি আল ফারুক।

সম্পর্কিত খবর