শিরোনাম
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯
down of head

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে ব্যক্তি মালিকানাধীন সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফারুক হোসেন আরও জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ সালাম জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

এন এস

সম্পর্কিত খবর