শিরোনাম
icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
down of head

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মির্জা ফখরুলের আহ্বান

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে এ পর্যন্ত খুলনার দিঘলিয়া ও দাকোপ উপজেলায় নারীসহ দু’জন এবং পটুয়াখালীর মির্জাগঞ্জে একজনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি। এছাড়া ঘূর্ণিঝড়ে ভোলার লালমোহন উপজেলাসহ বৃহত্তর খুলনা ও বরিশাল জেলায় উপদ্রুত এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু ও ফসলি জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

বিএনপি মহাসচিব বলেন, এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থেকেছে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ ব্যথা-বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।

বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি উপকূলীয় উপদ্রুত অঞ্চলে অসংখ্য আহত মানুষদের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণসহ জরুরিভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর